শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন জরুরি নির্দেশনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী বা আবেদনকারীদের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তা ফরওয়ার্ড করে বোর্ডে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাতে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে নির্দেশনাটি বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরও সময়মতো বোর্ডে ফরওয়ার্ড করছে না। ফলে শিক্ষার্থী ও আবেদনকারীরা অযথা বিভ্রান্তি ও হয়রানির শিকার হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

আরও পড়ুন

সিরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩৫, আহত ৩০

নাম ও জন্মতারিখ সংশোধনের জন্য প্রবেশ করুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এই লিংকে।

এতে আরো বলা হয়, এ ছাড়া আবেদনপত্রে আবেদনকারী বা তার অভিভাবকের নিজস্ব মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো অবস্থাতেই প্রতিষ্ঠান বা অন্য কারও মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ভোরের আকাশ/জেআ

শিক্ষা অধিদপ্তরস্কুলকলেজশিক্ষা মন্ত্রণালয়শিক্ষাপ্রতিষ্ঠান

শেয়ার করুন: