শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেকৃবি ছাত্রদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৬, ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি বহুদিন ধরে নিষ্ক্রিয়। এই প্রেক্ষাপটে নতুন কমিটি গঠনের জোর দাবি  নেতাকর্মী সমর্থকদের। খুব শিগগিরই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের কমিটি নতুন করে গঠন হবে বলে জানা গেছে।  

বিশ্ববিদ্যালয়ের মেধাবী এবং ফ্যাসিবাদের আমলে রাজপথে সক্রিয়রা মূল্যায়িত হতে পারেন। নতুন কমিটিতে দায়িত্ব পাবেন, এই আলোচনায় আছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদলের কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ (ঠাকুরগাঁ)। বর্তমানে তিনি পিএইচডি গবেষক। তিনি কেন্দ্রে সাধারণ সম্পাদক নাছিরের অনুসারী।

বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচের কয়েকজন আলোচনায় আছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য রাসেল পারভেজ (ঠাকুরগাঁ), জীব্রাইল শরীফ (বাগেরহাট) ও শেখ আহসান হাবীব (সাতক্ষীরা)।

শেখ আহসান হাবীব এবং জীব্রাইল শরীফ ফ্যাসিবাদের শাসনামলে আন্দোলন সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করেন। যদিও কিছুদিন আগে একটি এনজিওর বিষয়ে শেখ আহসান হাবীব বিতর্কিত হন। দুজনই কেন্দ্রে সাধারণ সম্পাদক নাছিরের অনুসারী বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের ১৮ তম ব্যাচের প্রার্থী হিসাবে আলোচনায় আছেন মোহাইমেনুল (মাগুরা)। তিনি আওয়ামী আমলে সরাসরি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। তার ভগ্নিপতি  বিগত জুলাই আন্দোলনে শহীদ হন।

বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের ছাত্র শোয়াইব ইসলামও আছেন আলোচনায়। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসাবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সুপরিচিত এবং পারিবারিক ভাবে বিএনপির রাজনীতিতে জড়িত। শোয়াইবের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার মত রেজাল্ট থাকলেও শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তার সরব উপস্থিতি সর্বজন স্বীকৃত। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবের অনুসারী।

আরও পড়ুন

নওগাঁয় পারিবারিক কলহে নববধূকে শ্বাসরোধে হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার

এছাড়াও ১৯ ব্যাচের সামিউল (ময়মনসিংহ) আলোচনায় আছেন, তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির অনুসারী। বিগত আমলে আন্দোলন সংগ্রামে সরব উপস্থিতি না থাকলেও আলোচনায় তার নাম আছে।

বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে আলোচনায় আছেন মোরসালিন অনিক (বগুড়া)। এই  মেধাবী ছাত্র পারিবারিক ভাবে বিএনপি রাজনৈতিক আদর্শের।

ভোরের আকাশ/এনএস

কমিটি গঠনছাত্রদল

শেয়ার করুন: