শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আলজেরিয়ার স্বাধীনতা বিপ্লবের ৭২ বছর পূর্তি, পেজেশকিয়ানের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৫:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার স্বাধীনতা বিপ্লব শুরুর ৭২তম বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবুনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই দেশের মধ্যে সহযোগিতা ও অভিন্ন আদর্শের প্রতি সমর্থন অব্যাহত থাকলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (১ নভেম্বর) তেবুনকে পাঠানো এক বার্তায় পেজেশকিয়ান বলেন, ন্যায়বিচারের আদর্শ সমুন্নত রাখা এবং দুই দেশের বিদ্যমান সক্ষমতা কাজে লাগানোর মাধ্যমে ইরান ও আলজেরিয়ার সম্পর্ক ও সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদী। আলজেরীয় প্রেসিডেন্টের নেতৃত্ব ও প্রচেষ্টার ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, দুই দেশের স্বার্থে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের আরও সুযোগ রয়েছে।

বার্তায় আলজেরিয়ার প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন পেজেশকিয়ান। একই সঙ্গে দেশটির জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

এদিকে আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফকেও অভিনন্দন জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পৃথক বার্তায় তিনি আলজেরিয়ার সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা জানান। পাশাপাশি দুই দেশের সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান ৩২৮৫ কোটি টাকা

প্রতি বছর ১ নভেম্বর আলজেরিয়ার স্বাধীনতা বিপ্লব শুরুর বার্ষিকী পালন করা হয়। ১৯৫৪ সালের এই দিনে ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দেশটির স্বাধীনতাকামী আন্দোলন শুরু হয়। জাতীয় মুক্তি ফ্রন্টের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তী আট বছর সশস্ত্র যুদ্ধে রূপ নেয়। ১৯৬২ সালে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আলজেরিয়ায় ১৩০ বছরের বেশি সময়ের ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।

আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সমর্থকদের মধ্যে ইরানও ছিল। ১৯৬২ সালের জুলাইয়ে স্বাধীনতা অর্জনের পর দেশটিকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর অন্যতম ছিল তেহরান। পরে ১৯৬৪ সালে আলজিয়ার্সে দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক প্রতিনিধিত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সূত্র: প্রেস টিভি

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: