শিরোনাম
সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যার চেয়ে উত্তীর্ণ শিক্ষার্থী কম: শিক্ষামন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এই বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও প্রায় ৭ লাখ আসন ফাঁকা থেকে যাবে। এ বছর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসনসংখ্যা এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার মধ্যে বড় ব্যবধান থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন রয়েছে প্রায় ১৩ লাখ ৪০ হাজার। অন্যদিকে, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। সেই হিসাবে উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও প্রায় ৬ লাখ ৯৩ হাজার ৩১৫টি আসন ফাঁকা থাকবে। অর্থাৎ মোট আসনের তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অনেক কম।

এদিকে শুধু আসনসংখ্যার তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কম হওয়াই নয়, পরীক্ষার সামগ্রিক ফলাফল এবং জিপিএ-৫ অর্জনের হার কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। ফলাফলের কারণে অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি যোগ্যতার শর্ত পূরণ করতে পারবেন না। ফলে পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও যোগ্যতার শর্তের কারণে অনেকের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ সীমিত হতে পারে।

আরও পড়ুন

দিনাজপুরের ১৩ টি উপজেলায় ব্যাপক হারে পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে

ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হবে কি না, এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে। কোনো বিশ্ববিদ্যালয় কতটুকু যোগ্যতার মানদণ্ড শিথিল করে শিক্ষার্থী ভর্তি করাবে, সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের বিবেচনা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনায় থাকবে। তবে ভর্তির ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড কতটা পরিবর্তন করা হবে, সে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোকেই নিতে হবে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: