শিরোনাম
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয়বারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় সড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন তারা। এতে সড়কের ৭ কিলোমিটার অংশ যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরেই কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন তারা। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে আন্দোলনে নামেন তারা।

আরও পড়ুন

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভী

এদিকে, আজ সকালে প্রথম দিনের ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতির বিষয়ে শ্রমিকদের সচেতন করতে সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান একটি সভা করেন। সভা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নেমে অবরোধ শুরু করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, শ্রমিকরা সড়কে নেমেছেন। তাদের শান্ত করতে আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে শিল্প পুলিশও রয়েছে। সড়ক ছেড়ে দেওয়ার জন্য আমরা শ্রমিক ও মালিক পক্ষের সাথে কথা বলছি। 

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: