শিরোনাম
স্বর্ণের দামে বড় পতনদেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির লাশইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রেরআমার বাবাকে হত্যা করার চেষ্টা চলছে: ইমরান খানের ছেলের অভিযোগলন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশএইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবেপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশস্বর্ণের দামে বড় পতনদেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির লাশইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রেরআমার বাবাকে হত্যা করার চেষ্টা চলছে: ইমরান খানের ছেলের অভিযোগলন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশএইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবেপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হতে যাচ্ছে।

আজ সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সহজে ও দ্রুত তাদের ফলাফল জানতে পারবেন।

পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ফল সংগ্রহের বিস্তারিত দিকনির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ফল প্রকাশের প্রস্তুতি ও পদ্ধতি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর বলেন, ‘শিক্ষার্থীরা যাতে খুব সহজেই এবং কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত ফল জানতে পারেন, সে জন্য অনলাইন ও এসএমএস উভয় মাধ্যমেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‌১৬১৪০ শর্টকোডে মেসেজ পাঠিয়ে বা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই সম্পূর্ণ ফল পাওয়া যাবে।

অনলাইন পদ্ধতি

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডগুলোর যৌথ ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd) ছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল দেখতে ও মার্কশিটসহ ফলাফল ডাউনলোড করতে পারবেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটে ‘রেজাল্ট’ কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে পুরো ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। এছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সরাসরি ফল সংগ্রহ করতে পারবে।

এসএমএস পদ্ধতি

আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, যেকোনো মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠিয়ে সহজে ও দ্রুত ফলাফল জানা যাবে। মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—এইচএসসি <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ এবং তা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

(উদাহরণ: HSC Dha ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে)।

শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি কোনো ফলাফল বিতরণ করা হবে না।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

আরও পড়ুন

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। আগামী ১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু  হয়ে চলবে ৭ নভেম্বর পর্যন্ত। পুনর্নিরীক্ষণের বিস্তারিত নিয়মাবলী ও ফি প্রদানের প্রক্রিয়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

ভোরের আকাশ/ইউএম
 

ফলএইচএসসি

শেয়ার করুন: