মাইলস্টোন স্কুলে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী রবিবার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে।
বুধবার (২৩ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।
তিনি জানান, প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। মর্মান্তিক এই ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত হয়েছে ৩২ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, এ ঘটনায় চিকিৎসাধীন আছে ১৬৫ জন।
ভোরের আকাশ/এসএইচ