শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সামাজিক মাধ্যমে পোস্টের ব্যাখ্যা চেয়ে শিক্ষককে শোকজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর কলাকান্দি আছমাতুননেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. আবু তালেবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৩ আগস্ট) মাউশির শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে বলা হয়, সহকারী শিক্ষক মো. আবু তালেবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) মন্ত্রণালয়ের পোস্ট করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন বা সাইবার আইন এবং বেসরকারি মাধ্যমিক স্কুলের চাকরির শর্তাবলি-১৯৯৯ লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

মূল্যবোধভিত্তিক শিক্ষা গড়বে আদর্শ ও দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম : সেনাপ্রধান

চিঠিতে আরও বলা হয়, এ অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানাতে বলা হয়েছে। আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিষয়টি কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য নয় বলে গণ্য হবে বলে।

মাউশির এ নির্দেশনার অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন/মাধ্যমিক), কুমিল্লা অঞ্চলের উপপরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জেআ

সামাজিক যোগাযোগমাধ্যমফেসবুক পোস্টমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

শেয়ার করুন: