শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

২০২৭ সালে স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, আদালত নট প্রেস রিজেক্টেড করেছেন।

এর আগে ৭ অক্টোবর দেশের সব স্কুলে ২০২৭ সালের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট দায়ের করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ।

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়।

আরও পড়ুন

সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

রিট আবেদনের পর রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে ডিজিটাল লটারি চালু করেছিল তৎকালীন সরকার। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই পদ্ধতি বাতিল করে বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। একই দিনে লটারি পদ্ধতি বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পরে সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নেয়া হবে পরীক্ষার মাধ্যমে। তবে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বহাল থাকবে লটারি পদ্ধতি।

ভোরের আকাশ/জেআ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শেয়ার করুন: