শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

বাউবির এসএসসি ভর্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৫, ৩:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাউবির এসএসসি ভর্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ
বাউবির এসএসসি ভর্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে ভর্তিচ্ছু যে সকল আবেদনকারীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি সমমানের সনদ নেই, তাদের ২৬ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা-২০২৫ এর আঞ্চলিক কেন্দ্রভিত্তিক ফলাফল গত ১৯ মে ২০২৫ তারিখ সোমবার প্রকাশিত হয়।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মহা. আমিরুল ইসলাম ভর্তি পরিক্ষার এ ফলাফল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর নিকট হস্তান্তর করেন।  এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা ও ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষায় ৫,০১০ জন আবেদনকারীর মধ্যে ৩,৯১৭ জন উত্তীর্ণ হয়।  ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম ২০ মে ২০২৫ তারিখ থেকে ০২ জুন ২০২৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মহা. আমিরুল ইসলাম।

এছাড়াও যেসব শিক্ষার্থীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/স্বীকৃত সমমানের সনদপত্র রয়েছে তাদের ভর্তির আবেদনের তারিখ ২০ মে ২০২৫ থেকে ০২ জুন ২০২৫ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: