গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নিজের উদ্বেগ ও দুশ্চিন্তার কথা জানিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষামন্ত্রী বলেন, একটি বা একটি দুটি বিষয় পরিবর্তন করার কারণে শিক্ষার্থীরা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক— আমরা এটা চাই না। কোথাও কোথাও অযাচিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, আবার কোথাও কোথাও হয়নি। এই সমন্বয় তখন ছিল না এই বিগত শিক্ষা সময়ে।
তিনি বলেন, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি এই জাতিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব দিয়েছিলেন, বেগম খালেদা জিয়ার সময়ে তিনি এই ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, শিক্ষাব্যবস্থাকে কীভাবে দেশ সাজানো যায়। আমরা দেখেছি, তিনি ১৯৯২ সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, কীভাবে শিক্ষাকে দ্রুততর করা যায়, আধুনিক প্রযুক্তির তার মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করা যায় তিনি সে পরিকল্পনা নিয়েছিলেন।
মন্ত্রী বলেন, বিগত ১৭টি বছরে এই শিক্ষাব্যবস্থাকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে, এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এমন শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল আজকেও, এমন শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল গোপনে, এই শিক্ষাকে জনগোষ্ঠী থেকে বঞ্চিত করা হয়েছে। সে জন্য এবার চতুর্থ শ্রেণির জন্য নতুন বই আমাদের দিয়েছেন। তারপরে স্পোর্টস ও যুব বিষয় নিয়ে আলোচনা করে, কালচারাল মিনিস্টারের সঙ্গে আলোচনা করে আমাদের কালচারাল ও স্পোর্টস আমরা বুঝিয়ে দিয়েছি প্রধানমন্ত্রীকে।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি চেয়েছেন, এই দেশে কারিগরি শিক্ষাকে দৃঢ় করার জন্য। সে জন্য ষষ্ঠ শ্রেণি থেকে আবার কারিগরি শিক্ষা হিসেবে তিনি নতুন বই হিসেবে আমাদের দিয়েছেন।
ভোরের আকাশ/জেআ