সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে
বিএমইউ ও বিআইডব্লিউটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর মধ্যে বুধবার (১৪ অক্টোবর) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বিএমইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কমডোর মো. বেনজির মাহমুদ (ই), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ সময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ. টি. এম. আবদুল বারী ড্যানী এবং সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, এ সহযোগিতা বিএমইউর শিক্ষার্থী ও বিআইডব্লিউটিসি উভয়ের জন্যই সুফল বয়ে আনবে।
ভোরের আকাশ/ এনউব