শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

শিক্ষাব্যবস্থায় পরিবর্তন না হলে শিক্ষিত বেকার বাড়বে: গণশিক্ষা উপদেষ্টা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে না পারলে দেশে শিক্ষিত বেকার বাড়বে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আমাদের দেশে প্রচুর উচ্চশিক্ষিত লোক রয়েছে, যারা বেকার ও অদক্ষ। ফলে এই শিক্ষার কোনো মূল্য নেই। তাদেরকে সত্যিকার অর্থে জনসম্পদে রূপান্তরিত করতে হলে কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরেপড়ার মূল কারণ হচ্ছে দারিদ্র্য। এক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ তারা দক্ষতাভিত্তিক সাক্ষরতা, জীবনব্যাপী শিক্ষা ও বাজারের চাহিদাভিত্তিক শিক্ষা কর্মসূচির ওপর জোর দিচ্ছে। এ সময় প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন।

উপদেষ্টা উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। ব্যক্তি ক্যাটাগরিতে প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ইউসেপ বাংলাদেশ উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা লাভ করেছে।

ভোরের আকাশ/এসএইচ

গণশিক্ষা উপদেষ্টা

শেয়ার করুন: