শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি! প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রতীক ও প্রথম শহীদ আবু সাঈদের শিক্ষাপ্রতিষ্ঠান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন কোটায় ভর্তি কার্যক্রম চালু থাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পোষ্য কোটা বহাল রাখার বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের একাংশ আপত্তি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ও চূড়ান্ত ভর্তি-সংক্রান্ত নোটিশ অনুযায়ী, সরকার নির্ধারিত পোষ্য, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধীসহ বিভিন্ন কোটার আওতায় শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।

এ নিয়ে শিক্ষার্থী ও সচেতন মহলের একটি অংশ প্রশ্ন তুলেছেন। তাদের মতে, যে আন্দোলনের অন্যতম দাবি ছিল কোটা ব্যবস্থার সংস্কার এবং মেধাভিত্তিক ও বৈষম্যহীন ভর্তি নিশ্চিত করা, সেই আন্দোলনের স্মৃতিবাহী বিশ্ববিদ্যালয়ে এখনো কোটাভিত্তিক ভর্তি কার্যক্রম অব্যাহত থাকা আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আবু সাঈদের সহযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদের বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার মূল্যায়ন গ্রহণযোগ্য নয়। কোটা ব্যবস্থা পুনর্বিবেচনা না করা হলে শিক্ষার্থীরা আন্দোলনের কর্মসূচি দিতে পারেন বলেও তিনি জানান।

আরও পড়ুন

ধর্মীয় উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন

আরেক শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন, ভর্তি প্রক্রিয়ায় মেধার যথাযথ মূল্যায়নের পাশাপাশি সংবিধানসম্মত ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রের ইতিবাচক পদক্ষেপও যথাযথভাবে বাস্তবায়ন করা উচিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, দেশের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কোটা ব্যবস্থা রয়েছে এবং সমন্বিত ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটি বহাল রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সমালোচনা হলে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভোরের আকাশ/এনএ

কলেজ শিক্ষার্থীশহীদ আবু সাঈদ

শেয়ার করুন: