শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

তবে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের পর আবেদনের জন্য আলাদাভাবে আরও ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক হাসনাত কবির সমকালকে বলেন, রোববার থেকে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী ধাপে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা নিরলসভাবে কাজ করছেন।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বিবেচনায় ভর্তি পরীক্ষায় আবেদনের জিপিএর শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে এ ও বি ইউনিটের মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

অন্যদিকে, সি ইউনিটের বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা

জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং তিনটিতে ন্যূনতম ‘সি’ গ্রেড থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: