শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য: আবেদন শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এবার আগেভাগেই পরীক্ষায় বসতে পারবেন। তাদের আর আগের মত এক বছর অপেক্ষা করতে হবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে এমন পরীক্ষার্থীদের আবেদন নেওয়া শুরুর কথা বলেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার আবেদন ৫ নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে ৮ নভেম্বর পর্যন্ত। প্রয়োজনে আবেদনের দিন ১০ নভেম্বর পর্যন্তও বাড়ানো হতে পারে।

বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার্থীরা কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে নোটিস দিয়ে জানানো হবে।

অকৃতকার্যদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলেন, “এখন পর্যন্ত এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা ও ফলাফল দেবার কাজ সম্পন্ন করা হবে।”

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুন

ছয় ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ ছাড়লেন সীতাকুণ্ডের শিক্ষার্থীরা

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে মোট ২ লাখ ৯৮ হাজার ৪০ জন। দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। তাদের মোট সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।

এদিকে চলমান পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদনের ফলাফল আগামী ২৩ নভেম্বর দেওয়া হবে বলেও জানান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: