শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার এসএসসিতে প্রকৃত পাসের হার পাওয়া গেছে: ড. এহসানুল কবীর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর বলেছেন,২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় খাতা মূল্যায়নে এবার ওভার মার্কিং কিংবা আন্ডার মার্কিং করা হয়নি।  ফলে ফলাফলে প্রকৃত পাসের হার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের পরিসংখ্যান তুলে ধরার সময় তিনি এ কথা বলেন।

এহসানুল কবীর বলেন, পূর্বের বছরগুলোতে সাবজেক্ট ম্যাপিং ও অতিরিক্ত নম্বর দেওয়ার মাধ্যমে পাসের হার অনেক বেশি দেখানো হতো।  তবে এবার সেই প্রক্রিয়া থেকে সরে এসে বাস্তব মূল্যায়নের ভিত্তিতে ফল তৈরি করা হয়েছে।

চলতি বছরের ফলাফলে দেখা যায়, এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী।  এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।  গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ।

বোর্ডভিত্তিক পাসের হার:
রাজশাহী বোর্ড: ৭৭.৬৩% (শীর্ষ স্থান)

যশোর বোর্ড: ৭৩.৬৯%

কারিগরি শিক্ষা বোর্ড: ৭৩.৬৩%

চট্টগ্রাম বোর্ড: ৭২.০৭%

সিলেট বোর্ড: ৬৮.৫৭%

মাদ্রাসা বোর্ড: ৬৮.০৯%

ঢাকা বোর্ড: ৬৭.৫১%

দিনাজপুর বোর্ড: ৬৭.০৩%

কুমিল্লা বোর্ড: ৬৩.৬০%

ময়মনসিংহ বোর্ড: ৫৮.২২%

বরিশাল বোর্ড: ৫৬.৩৮% (সর্বনিম্ন)

ড. এহসানুল কবীর আরও জানান, ফলাফল তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা ও জ্ঞান মূল্যায়নই অগ্রাধিকার পেয়েছে।  এজন্যই এবারের পাসের হার আগের তুলনায় কম হলেও এটি বেশি বাস্তবসম্মত।

ভোরের আকাশ/জাআ

ফল প্রকাশএসএসসি

শেয়ার করুন: