শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিমানমন্ত্রীকে 'আহবান' সংগঠনের শুভেচ্ছা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় সচল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতা ও বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় ‘আহবান’ সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।

ঠাকুরগাঁও জেলা ও অবহেলিত উত্তরবঙ্গের মানুষের অধিকার আদায় এবং অবকাঠামোগত উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে মন্ত্রীগণের এই আগমনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশার সঞ্চার।

দেশের তরুণ সমাজকে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন 'আহবান'। “সম্ভাবনার নতুন দিগন্ত” স্লোগান নিয়ে গড়ে ওঠা এই সংগঠনটি মানবিক মূল্যবোধ, জাতীয় চেতনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত: প্রতিবেদন

সংগঠনটির ঘোষণাপত্র অনুযায়ী, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, সাংস্কৃতিক চর্চার প্রসার, যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ প্রদান এবং সামাজিক সচেতনতা তৈরির মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও মাদকবিরোধী প্রচারণা, পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ তৈরিতেও কাজ করবে “আহবান”।
প্রতিষ্ঠাতাদের মতে, এটি শুধু একটি সংগঠন নয়; বরং একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনের স্বপ্ন নিয়ে শুরু হওয়া একটি সামাজিক আন্দোলন।


ভোরের আকাশ/ইউএম

 

বিমানমন্ত্রীকে 'আহবান' সংগঠনের শুভেচ্ছা

শেয়ার করুন: