শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ডিম ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ব্রাহ্মণবাড়িয়ায় ফারুকী বাজারে ডিমসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তার অভিযান
ছবি: ব্রাহ্মণবাড়িয়ায় ফারুকী বাজারে ডিমসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার ফারুকী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী  এ অভিযান পরিচালনা করেন।

ভোরের আকাশকে তিনি বলেন, 'অভিযানকালে পৌর শহরের ফারুকী বাজারের ব্যবসায়ীরা ডিম বিক্রয়ের  মূল্য তালিকা প্রদর্শন করছেন না এবং ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করছেন না। এ পরিপ্রেক্ষিতে ৪ জন ডিম ব্যবসায়ীকে সতর্কতামূলক ৯৫০০ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানসমূহকে সরকারের আইন মেনে  স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।'

অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবং ১৫ আনসার ব্যাটলিয়নের সদস্যগণ। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানানো হয়, জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/মো.আ.

ব্রাহ্মণবাড়িয়াব্যবসায়ীঅভিযানডিম

শেয়ার করুন: