শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

টেকনাফে চার শিশু অপহরণে মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে চার শিশুকে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। অপহরণের চারদিন পর অপহরণকারীরা ফোন করে প্রতিটি পরিবারের কাছে দুই থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “অপহরণকারীরা মোবাইলে ফোন দিয়ে প্রতিটি পরিবারের কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকা দাবি করছে।”

গত রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় পাহাড় থেকে নেমে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত ছয়জনকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। এদের মধ্যে দুজন কোনোভাবে পালিয়ে আসতে সক্ষম হলেও চারজন শিশু এখনও নিখোঁজ রয়েছে।

নিখোঁজ চার শিশু হলো—মো. মামুন (১৭), আনোয়ার হোসেন (১৪), গিয়াস উদ্দিন (১৫), আবু বক্কর ছিদ্দিক (১৩)৷

অপহৃত আনোয়ার হোসেনের পিতা মো. হোসেন  বলেন, “অপহরণের চারদিন পর অপহরণকারীরা ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দিতে চাপ দিচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে স্থানীয়রা টেকনাফ–মেরিন ড্রাইভ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন। তাদের দাবি—পাহাড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান এবং দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার করা।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, “পরিবারগুলোর কাছ থেকে মুক্তিপণ দাবি করা হচ্ছে—এমন খবর পেয়েছি। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।”

বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, “শিশুদের উদ্ধারে দিনরাত পাহাড়ে অভিযান চলছে। প্রয়োজনে যৌথ অভিযানও পরিচালিত হবে।”

টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, “অপহৃত চার শিশুকে উদ্ধারে টাস্কফোর্স কাজ শুরু করেছে। অপহরণকারীদের গ্রেপ্তারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভোরের আকাশ/জাআ

কক্সবাজার

শেয়ার করুন: