শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা অনুদান

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

​চাঁদপুরে সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১০ হাজার টাকা করে শিক্ষা অনুদান দেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে শহরের মুনিরা ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমান সময়ে শিক্ষার ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী হিমশিম খাচ্ছে। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

​শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, কেবল ভালো ফলাফল করলেই চলবে না, বরং সৎ, যোগ্য ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এই আর্থিক সহায়তাকে কেবল সাহায্য হিসেবে না দেখে সমাজ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দেন তিনি।

আরও পড়ুন

আধুনিক ও সমৃদ্ধ কালীগঞ্জ গড়ার পরিকল্পনা এমপি মিলনের

​চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। ​এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাজসেবা মন্ত্রণালয়ের এই কর্মসূচির আওতায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মোট ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা প্রদান করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: