শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

আধুনিক ও সমৃদ্ধ কালীগঞ্জ গড়ার পরিকল্পনা এমপি মিলনের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। তিনি বলেছেন, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ কালীগঞ্জ গড়ে তুলতে চান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের উন্নয়ন ভাবনা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

এ কে এম ফজলুল হক মিলন বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ কালীগঞ্জ গড়ে তুলতে হলে মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা জরুরি। বিশেষ করে উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কালীগঞ্জের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার বিষয়ে এমপি মিলন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে। বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে নতুন প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা শহর ও গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও নিরাপদ করা প্রয়োজন। গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন, গ্রামীণ রাস্তা সংস্কার ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা গেলে ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্প খাতে নতুন গতি সৃষ্টি হবে।

আরও পড়ুন

কুষ্টিয়ায় নান্না-নবাবের নামে রেস্তোরাঁ, অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগ

যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যুবকরাই দেশের সবচেয়ে বড় শক্তি। শুধু চাকরির পেছনে না ছুটে তাঁদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। নতুন শিল্প ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে পারলে কালীগঞ্জের হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা গেলে স্থানীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

এমপি মিলন বলেন, জনগণের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি মানবিক, আধুনিক ও উন্নত কালীগঞ্জ গড়ে তোলাই তাঁর স্বপ্ন। কালীগঞ্জের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; মানুষের জীবনমানের উন্নয়নই হবে মূল লক্ষ্য। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুসহ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: