শিশু জোনাইদের হার্টে ছিদ্র, সাহায্যের আবেদন

দিনাজপুরের ঘোড়াঘাটের আড়াই বছরের শিশু আফিফ অরহান জোনাইদ জন্ম থেকেই হার্টের ছিদ্র ও হার্টের ভাল্বজনিত রোগে আক্রান্ত। ছোট্ট শরীরে প্রতিনিয়ত শ্বাসকষ্ট, হৃদ্যন্ত্রে অস্বাভাবিক শব্দ, ক্লান্তি ও দুর্বলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছে শিশুটি। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জন্মের পর থেকেই জোনাইদের চিকিৎসা চলছে। প্রথমে দিনাজপুরে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বা পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। চিকিৎসকদের মতে, জোনাইদের চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন।
শারীরিক নানা জটিলতায় আক্রান্ত জোনাইদ এখন নীরবে মানুষের দিকে তাকিয়ে থাকে। সন্তানের সুস্থতার আশায় দিন গুনছেন তার বাবা-মা।
জোনাইদের বাবা আনোয়ার হোসেনের পক্ষে এত বিপুল অর্থের জোগান দেওয়া সম্ভব নয়। তিনি একজন জলবায়ু উদ্বাস্তু। বন্যায় তার বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাওয়ার পর অনেক কষ্টে সংসার চালাচ্ছেন তিনি।
সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন আনোয়ার হোসেন। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পেলে ছোট্ট জোনাইদের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছে পরিবারটি।
সাহায্য পাঠানোর মাধ্যম: বিকাশ নম্বর: ০১৩১২৩৫৮২৪১
ভোরের আকাশ/সু.পা