শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত, কমিটি বিলুপ্ত

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট)  দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মো. আব্দুল আউয়াল মিন্টুকে অতিদ্রুত নতুন আহ্বায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়। 

এদিকে,দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি’র সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১নং যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদার এর প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ আগামী এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। 

সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত অপর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কেন্দ্র থেকে উপজেলা বিএনপির পুরাতন আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে আহ্বায়ক কমিটি করার ঘোষণা আসায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নানা কৌতূহল দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পিরোজপুর জেলা সম্মেলন সম্পন্ন করার স্বার্থে নেছারাবাদ উপজেলা বিএনপি’র ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অতিদ্রুত একটি আহ্বায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে আপনাকে (মো. আব্দুল আউয়াল মিন্টু) অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।

এ বিষয়ে জানতে চাইলে সদ্য বিলুপ্ত নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল-বেরুনি সৈকত বলেন, আমি শুনতে পেরেছি কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা আমি জানি না।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কিছু নেতার বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় কমিটির কাছে দুর্নীতি-অনিয়ম বা দলের শৃঙ্খলা পরিপন্থি অভিযোগ গিয়েছে। সে কারণে হয়তো কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

তবে আহ্বায়ক কমিটির কোন কোন নেতার বিরুদ্ধে কেন্দ্রের কাছে অভিযোগ গিয়েছে সে বিষয়ে তিনি (আলমগীর হোসেন) জানেন না বলে জানান। তিনি আরও জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি নির্দিষ্ট টিম রয়েছে। বিষয়টি তারাই দেখভাল করছেন।

নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙ্গে নতুন করে আহ্বায়ক কমিটি করার কারণ জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে, এ বিষয়ে চিঠি পেয়েছি। তবে কী কারণে বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে তা আমার জানা নেই। কমিটির কিছু নেতার বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে আমার জানা নেই, এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ বলতে পারবে। তাই তাদের সাথে কথা বলেন বলে তিনি মোবাইলের লাইন কেটে দেন।

উল্লেখ্য, গত ২০২৩ সালে ওয়াহিদুজ্জামান ওহিদকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল-বেরুনি সৈকতকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়।

ভোরের আকাশ/মো.আ.
 

পিরোজপুরকমিটিবিএনপি

শেয়ার করুন: