শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বকশীগঞ্জে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযান, এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ তিন মাদক কারবারি আটক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। দীর্ঘ সময় নজরদারির পর চিহ্নিত মাদক কারবারিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) এবং কক্সবাজার জেলার রামু উপজেলার উত্তর মিঠাছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪২)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সম্প্রতি এলাকায় মাদক ব্যবসা বিস্তারের অভিযোগ পাওয়ার পর পুলিশ বিশেষ নজরদারি শুরু করে। তারই অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক তিনজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত-২

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে আটক তিনজনকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোরের আকাশ/ র.ই

মাদক কারবারি আটকআরিফ হোসেন

শেয়ার করুন: