শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় হাসান বিহারী হত্যাকাণ্ডে ১২ জনকে আসামি করে মামলা দায়ের, গ্রেপ্তার ৩

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খুলনা জেলার রূপসায় হাসান বিহারী হত্যাকাণ্ডে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। শুক্রবার ৩ জুলাই সকালে নিহতের ছেলে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি রাশেদ ওরফে অক্ষে বিহারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে জাবুসা গ্রামে পারিবারিক কবরস্থানে হাসানের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্য ও সজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

মামলার তদন্ত কর্মকর্তা নিউটন রায় বলেন, “গত কয়েকদিন আগে হাসানের এক ছেলের বিয়ে হয়। শ্বশুর বাড়ি থেকে কয়েকজন মেহমান ভ্যানযোগে তাদের বাড়িতে বেড়াতে আসে। মেহমানদের সাথে ভ্যান চালক বাড়িতে অবস্থান করা অবস্থায় বাড়ির সামনে থেকে ভ্যানটি চুরি হয়ে যায়। এই চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে রাশেদ ওরফে অক্ষের নাম প্রকাশ করে হাসান। এ নিয়ে ক্ষুব্ধ হয় অক্ষে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাবুসা চৌরাস্তা মোড়ে অবস্থানকালে দুর্বৃত্তরা হাসানের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশি অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্নস্থানে এবং মাথায় কুপিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১২টার দিকে গোপালগঞ্জ পৌঁছালে তার মৃত্যু হয়।”

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি আহ্বান মাহদী আমিনের

তিনি আরও বলেন, “এ ঘটনায় মূল ঘাতক রাশেদ ওরফে অক্ষে-কে শুক্রবার রাত ৮টার দিকে জাবুসা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে খায়রুল সর্দার, রুবেল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।”

রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর বলেন, “হত্যা মামলার প্রধান আসামি রাশেদ ওরফে অক্ষে ভারতে পালিয়ে পরিকল্পনা করেছিল। সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে রাতেই জাবুসা থেকে গ্রেপ্তার করা হয়। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ভোরের আকাশ/এনএস

গ্রেপ্তারহত্যামামলা

শেয়ার করুন: