নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- দৌজাহান মেম্বার (৫৫), নূর মোহাম্মদ (২৮) এবং রফিক।
তিনি জানান, নিহতদের মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপি’র কাউন্সিলর থেকে ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দোজাহন মেম্বারের লোকজন। সেখানে চারজনকে আহত করলে আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যায়।
এদিকে রোববার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেক মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভোরের আকাশ/এসএইচ