গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সংগঠন (স্থাপিত-২০১৭ সাল) "গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব"-এর এক বছর মেয়াদি ২২ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে কৃষাণ মাঝি পত্রিকার ক্রাইম রিপোর্টার মো. বিলাল উদ্দিন সভাপতি, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সুলেমান সিদ্দিকী সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি রুবেল আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মাসুক আহমদ ও শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মতিউর রহমান (দুলাল) সহ সাধারণ সম্পাদক লোকমান আহমদ, ডালিম আহমদ ও লোকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক: জাকারিয়া হোসেন, অর্থ সম্পাদক মাহবুব আল মারুফ, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ সাব্বির, প্রচার সম্পাদক মারুফ আহমদ, ক্রীড়া সম্পাদক মো: আব্দুল হালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদুল ইসলাম আজম, নির্বাহী সদস্য হাবিব আহমদ, সাকিব আহমদ, ইকবাল আহমদ, মো: আল আমিন, জাহাঙ্গীর আলম। সদস্য বেলাল উদ্দিন আল আজাদ ও শরিফ সালেহীন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, "বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গোয়াইনঘাট উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা দেশবাসীর সামনে তুলে ধরতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।"
ভোরের আকাশ/ র.ই