শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

শব্দ দূষণ রোধে সুনামগন্জ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় এর  উদ্যোগে  সুনামগঞ্জ সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫  লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে  ৫ টি বাস কে পৃথক ৫ টি  মামলায়  ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১১ টি হাইড্রোলিক হর্ণ জব্দ  করা হয়। 

আরও পড়ুন

কুষ্টিয়ায় ধর্ষনের অভিযোগে যুবকের যাবজ্জীবন

সুনামগঞ্জ  জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিবুর রহমান মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক  মো: সাইফুল ইসলাম  প্রসিকিউশন প্রদান করেন। 

জেলার পুলিশের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক জানান, শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/নি

সুনামগঞ্জ

শেয়ার করুন: