চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়ালে লিখনের কারণে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় জেলা ছাত্রদলের আয়োজনে সি অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার, সাধারণ সম্পাদক মাহামুদল হাসান শাহীন। সিনিয়র সহ-সভাপতি রেহেন রাজু, সহ-সভাপতি মাহাদি হাসান মেহেদী প্রমুখ।
বিক্ষোভ মিছিলে জামাত শিবির কে গুপ্ত দল হিসাবে মুহুর মুহুর স্লোগান দেয়া হয়।
ভোরের আকাশ/নি