শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর জেলা দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মঙ্গলবার (১৮ আগষ্ট)  দুপুর ১২টার দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান এর নিকট ৭ দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছে দিনাজপুর জেলা দলিল লেখক সমিতি দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এর নিকট উক্ত স্বারকলিপি পেশ করেন সমিতির নেতৃবৃন্দ।

স্মারকলিপি পেশ করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি জেলা শাখার সভাপতি একেএম ফেরদৌস আখতার ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী,এসময় উপস্থিত ছিলেন,  দিনাজপুর জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি মো.জাহাঙ্গীর আলম, মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো.আরিফ হোসেন এবং এ,কে,এম ফেরদৌস আখতার
মো: জিল্লুর রহমান,মো: জাহাঙ্গীর আলৃ,মো: মমিনুর রহমান,মো: আবুল কালাম আজাদ,মো: আনোয়ার হোসেন মো: আমিনুর জামান,আলহাজ্ব সাইফুদ্দীন সরকার,পদ্ম বাবু,মো: রেহান উদ্দিন,মো: বেলাল হোসেন,মোঃ কাজী আব্দুল গফুর,মো: আইয়ুব আলী,মো: সফিকুল ইসলাম (বাবু),মো: আবু সাঈদ মন্ডল,এ.এস.এম রেজাউল হক মো: ওয়াসীম মো: মিজানুর রহমান,কাজী মহিদুল ইসলাম,বিজয় কুমার সিংহ,মোঃ আ রিফ হোসেন,হাফিজুর রহমান এস,এ দুলাল,মোঃ আহসান হাবিব,মো,তারিকুর রহমান মো: আব্দুল মজিদ,মোঃ মশিউর রহমান,মো: জাকির হোসেন,মো: আনোয়ার হোসেন,মোস্তফা কামাল,আলহাজ্ব মো: নুরলহকহায়দার,মো: মোয়াজ্জেম হোসেন,মো: আবুল কালাম,মো: কামাল হাসান,মো: সাইফুল ইসলাম (শাকিল) মো: মোয়াজ্জেম হোসেন,মো: রফিকুল ইসলাম,মো: আবুল কালাম,মোঃ আজমুল হক,মোঃ মিজানুর রহমান,মো: কামরুজ্জামান,মো: শামসুল আলম,মো: শাহাজাহান,মোঃ সোহেল কবির,গোলাম জাকিউর রহমান (চঞ্চল),মোঃ আসাদুজ্জামান,মো: আসাদুজ্জামান,মো: আব্দুর রউফ সরকার,মো: আব্দুল হাই সরকার,শ্রী রিপন চন্দ্র সরকার মোঃ আতিকুরজ্জামান সরকার,মোঃ রিপন মিঞা (জিয়া) আনাস উবনে আতিক (আলিফ),মোঃ জিল্লুর রহমান,মো: সাইফুল ইসলাম,মোঃ নজরুল ইসলাম,মো: সাইফুল ইসলাম,মো: হুমায়ুন কবির,মো: মমতাজুল ইসলাম,মো: আলনাসের আলী,মোঃ জিল্লুর রহমানসহ জেলা কমিটি ও ১৩ টি উপজেলা কমিটির নেতৃবৃন্দরা সময়ে উপস্থিত ছিলেন। 
এ সময় দিনাজপুর জেলা দলিল লেখক কমিটির উদ্যোগে  রেজিস্ট্রী অফিস থেকে ১৩ উপজেলার দলিল লেখকরা ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে  একটি বনাট্য মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন

কুমিল্লায় ঘরে ঢুকে পিটিয়ে গৃহকর্ত্রীকে হত্যা

স্বরলিপি প্রদানের আগে দলিল লেখক নেতারা উল্লেখ করে বলেন  মাননীয় আইনমন্ত্রী আপনি বাংলাদেশের প্রায় দুই লক্ষ দলিল লেখকের প্রাণের দাবী বাস্তবায়ন করলে দলিল লেখক সমাজ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সকল কর্মসূচী বাস্তবায়নে সরকারের পাশে থাকবে ইনশাআল্লাহ্। ইতিপূর্বে ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের নেতৃত্বে বাংলাদেশ দলিল লেখক সমাজ বার বার অংশগ্রহন করেন এবং সেই ফলশ্রুতিতে আমরা দলিল লেখকরা বার বার নির্যাতন ভোগ করেছি। আপনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আমরা দলিল লেখকরা আশাকরি আপনার মহানুভবতায় দলিল লেখকদের ন্যায্য দাবী আদায় হবে। আমরা দলিল লেখকরা ৭ দফা দাবী আদায়ের জন্য ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারী ঢাকার ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউট মিলনায়তনে আয়োজিত দলিল লেখক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন (সংসদ সদস্য)। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী)। সেই সমাবেশে দলিল লেখকদের ন্যায্য ৭ দফা দাবী সমর্থন করেন এবং প্রতিশ্রুতি দেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হইলে ৭ দফা দাবীগুলো বিবেচনা করবে। পরবর্তীতে সারাদেশে বিভিন্ন জেলায় মহানগরে আমরা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সভা, সমাবেশ, লিফলেট বিতরণ কর্মসূচী পালন করি। তারই ধারাবাহিকতায় বিগত ২০২৫ সালে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, (প্রশাসক, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন)। বিভাগীয় সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন বিভাগের দলিল লেখক প্রতিনিধি ৭ দফা দাবী আদায়ের জন্য জোর দাবী জানালে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম (প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) দলিল লেখকদের প্রাণের ৭ দফা দাবীর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

ভোরের আকাশ/এনউব

স্মারকলিপি প্রদান

শেয়ার করুন: