খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদ আলীর দোয়া

নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুর এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জামিআ মাদানিয়া কাসেমুল উলূম মাদ্রাসার মাঠে দু’শতাধিক এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীকে নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আলী কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে আহবান জানান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আন্তরিকভাবে দোয়া করার জন্য। তিনি বলেন, খালেদা জিয়া দেশের সম্পদ, তার সুস্থতা দেশের কল্যাণে প্রয়োজন। শিশু শিক্ষার্থীদের দোয়ার বরকতেই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের রাজনীতিতে সক্রিয় হন এ কামনাই সবার।
সংক্ষিপ্ত বক্তৃতায় মোহাম্মদ আলী আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলমত নির্বিশেষে সকলকে তার আশু রোগমুক্তি ও নেক হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে।
দোয়া মাহফিলে অংশ নেন ফতুল্লা থানা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল হালিম, ফতুল্লা থানা বিএনপির প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণঅভ্যুত্থান ২০২৪ ডকুমেন্টেশন উপকমিটির সদস্য ও মহানগর বিএনপি নেতা এস আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, মাদ্রাসার সভাপতি নাজির সিকদার, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা এস আলম ইসরাৎ, সাবেক এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, ব্যবসায়ী আক্তারুজ্জামান, জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীব, ইউনাইটেড ক্লাব লিমিটেডের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু, যুবদল নেতা আদনান আজিজ প্রান্ত, সারজিল আহমেদ অভি, ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি লিয়ান মাহমুদ আকাশসহ স্থানীয় বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কাশীপুর এলাকার সাধারণ মানুষ।
ভোরের আকাশ/জাআ