মানিকগঞ্জ সাটুরিয়ায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাটুরিয়া ব্রিজ নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুর ৩টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি উন্নয়নকাজের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তার কথা চিন্তা করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং অপরাধীদের দ্রুত প্রশাসনের হাতে তুলে দিতে হবে।
পরে তিনি সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলার সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব