শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে উপ-প্রশাসনিক কর্মকর্তা নূরনবীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা নূরনবীর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অফিসের গোপন তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সরকারি চাকরির পাশাপাশি তিনি মেয়ের নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

অভিযোগকারী আসাদুল জানান, নূরনবী ২০২২ সালের ১১ এপ্রিল দেলদুয়ার উপজেলা পরিষদে উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন।

অভিযোগে বলা হয়েছে, তিনি মেয়ের নামে ‘তাসফিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে ঠিকাদারদের কাছে নির্মাণসামগ্রী সরবরাহ করেন। পাশাপাশি সরকারি বিভিন্ন উন্নয়নকাজে কমিশন গ্রহণের অভিযোগও রয়েছে। স্থানীয় কয়েকজন ঠিকাদার ও ব্যবসায়ীর কাছ থেকেও কমিশন নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ তথ্য বাইরে ফাঁস করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করায় তিনি একটি প্রভাবশালী বলয় তৈরি করেছেন, যা প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি নিজের, স্ত্রী ও স্বজনদের নামে বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাট ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব সম্পদের উৎসও তদন্তের দাবি জানানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপ-প্রশাসনিক কর্মকর্তা নূরনবী। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।”

আরও পড়ুন

সিরাজগঞ্জে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

ভোরের আকাশ/জেআ

টাঙ্গাইল

শেয়ার করুন: