শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ প্যারেডে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। প্যারেডে অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, টার্নআউট ও কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে তিনি নির্বাচিত সদস্যদের ‘গুড সার্ভিস (জিএস) মার্ক’ প্রদান করেন।

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ধীমান কুমার মণ্ডল প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্যারেড শেষে পুলিশ সুপার কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সর্বদা পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, শারীরিক ব্যায়াম ও খেলাধুলা, স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে পেশাদার ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অভিযানে চিলমারীর তিন প্রধানের এমপিও স্থগিত

এরপর সাপ্তাহিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত চালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি তিনি পুলিশ লাইন্সের অস্ত্রাগারসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

পুলিশ সুপারসিরাজগঞ্জ

শেয়ার করুন: