শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যনগরে ৪১বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অভিযান চালিয়ে ৪১বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকার টাঙ্গুয়ার হাওরের পাশ থেকে এসব জব্দ করা হয়।

জানা যায়, জব্দকৃত ভারতীয় অবৈধ জিরার প্রতিটি বস্তার ওজন প্রায় ৩০ কেজি। ৪১ বস্তা ভারতীয় অবৈধ জিরার বাজারমূল্য সাড়ে ৭ লাখ টাকা। চোরাকারবারীরা ভারতীয় অবৈধ জিরা নৌকায় তুলে পাচারের চেষ্টা চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারীরা নৌকা ও মালামাল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ কাঠের একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৪১ বস্তা ভারতীয় জিরা জব্দ করে থানায় নিয়ে আসে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, ‘টাঙ্গুয়ার হাওরের বাঙ্গালভিটা এলাকায় অভিযান চালিয়ে ৪১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে তদন্ত চলছে। অজ্ঞাতনামা ৪–৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। শিগগিরই জড়িতদের গ্রেফতারের অভিযান চালানো হবে।’

ভোরের আকাশ/এসএইচ

সুনামগঞ্জপুলিশঅবৈধ জিরা জব্দ

শেয়ার করুন: