শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও আলোচনা সভা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে দলটির বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা আঞ্জুমান্দ বানু এবং সঞ্চালনা করেন গাংনী উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন।

এর আগে জেলা শিল্পকলা একাডেমী একটি আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। সকাল আটটার দিকে জেলা বিএনপির অফিস কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড কামরুল হাসান ও মহিলা দলের সভানেত্রীরা।

​সভায় বক্তব্য রাখেন, ​প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, প্রধান বক্তা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের উপদেষ্টা রোমানা আহমেদ।

আরও পড়ুন

রংপুর মহানগর মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছারুল হক, জেলা মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা, ও নাজমা খন্দকার, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমিন, জেলা মহিলা দলের ব্যাংক ও ঋণ বিষয়ক সম্পাদক ​নাজমুন নাহার রিনা,

আলোচনা সভায় বক্তারা সংগঠনের সার্বিক কার্যক্রম জোরদার করা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মহিলাদের ভূমিকা ও অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: