শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বর্ষের আয়োজন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বগুড়ার সারিয়াকান্দিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে উপজেলা প্রশাসন এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) নুর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি এবং উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক রাজুসহ অন্যরা।

আরও পড়ুন

কালিয়ায় মেহগনি বাগান থেকে বন্দুক উদ্ধার

পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে নজরুলের গান ও কবিতাসহ বিভিন্ন পরিবেশনা তুলে ধরা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের কাছে আরও জীবন্ত হয়ে উঠবে বিদ্রোহী কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: