চিতলমারীতে জামায়াতে ইসলামীর শোভাযাত্রা

উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বাগেরহাটের চিতলমারী উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট ১আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওঃ মশিউর রহমান খান এর ঈদুল আজহা উপলক্ষে র্যালি, গণসংযোগ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯জুন) সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে র্যালি জনসংযোগ ও পদ শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাটরপাড়া, চৌদ্দহাজারি, বাখরগঞ্জ, ডুমুরিয়া, বারাসিয়া, কলিগাতী, নালুয়া বাজার, চিংগড়ী, শৈলদাহ, বাংলা বাজার, বোয়ালিয়া হয়ে চিতলমারী উপজেলা মোড়ে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, চিতলমারী উপজেলার জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, উপজেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আঃ আলী, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত পদপ্রার্থী শেখ কামরুল ইসলাম, মাওঃ মাসুম বিল্লাহ, গাজী আনিচুর রহমানসহ আরও অনেকে।
এ সময় প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ