শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে ইয়াবা ও টাকাসহ দুইজন আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ভোরের বিশেষ অভিযানে ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৭ হাজার ৩০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার এসআই উজ্জ্বল মিয়া ও এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌরসভার দত্তপাড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানে তাদের নিজ বাড়ি থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— আতিকুল ইসলাম (৪২) ওরফে আবু, পিতা মৃত আবুল হাসেম এবং মোঃ হাফিজুল ইসলাম (৫০), পিতা আলী নেওয়াজ খাঁ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৭ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় এসআই উজ্জ্বল মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”

ভোরের আকাশ/ র.ই

আটকআতিকুল ইসলাম

শেয়ার করুন: