শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্মী আহত

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামে মঙ্গলবার (২৬ নভেম্বর) গভীর রাতে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। গ্রামের মো. মাইনুদ্দিন (৪৮)–এর বসতঘরে হানা দিয়ে ডাকাতদল লুট করে নিয়ে গেছে অর্ধ কোটি টাকার মালামাল। প্রতিরোধ করতে গেলে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করা হয়েছে গৃহকর্মী আকলিমাকে (৩৮)।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে জানালার রড কেটে প্রথমে ঘরে প্রবেশ করে অজ্ঞাত পরিচয়ের ডাকাতরা। পরে ভেতর থেকে মেইন দরজা খুলে ১০–১২ জনের দল একযোগে ঘরে ঢুকে পড়ে। তারা ঘর তছনছ করে নিয়ে যায় প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ টাকা, একটি আইফোন ও সিসিটিভির ডিভিআর।

ডাকাতদের দেখে গৃহকর্মী আকলিমা চিৎকার করে ওঠলে তাকে রড ও রেঞ্জ দিয়ে মারাত্মকভাবে আঘাত করা হয়। কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। পরে আহত আকলিমাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ডাকাতদের একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ।

খবর পেয়ে রাতেই ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং ডাকাতদের শনাক্তে জোর প্রচেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ডাকাতির এ ঘটনায় পুরো এলাকায় দুশ্চিন্তা আর নিরাপত্তাহীনতার ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/জাআ

ফেনীদুর্ধর্ষ ডাকাতিআহত

শেয়ার করুন: