শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপের ভেতর মিলল পাইপগান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ৩:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের শিমরাইলকান্দি এলাকায় তিতাস নদীর বেড়িবাঁধ সংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। গতকাল রাত ১০টার পর র‍্যাব-৯, সিলেট ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার বিকেলে শিমরাইলকান্দি তিতাস গ্যাস ফিল্ডের পাশে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে এটি সেখানে রাখা হয়েছিল। উদ্ধারকৃত পাইপগানটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত র‍্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ২৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং ২০টি এয়ারগানসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব এমন অভিযান অব্যাহত রাখার কথা জানান।

ভোরের আকাশ/এসএইচ

ব্রাহ্মণবাড়িয়াপাইপগান

শেয়ার করুন: