শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে হৃদরোগে আক্রান্ত ফিরোজ হাসান বাঁচতে চায়

এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া মুগারঝোর এলাকার বাসিন্দা ফিরোজ হাসান তালুকদার (৫৫) হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকেরা বলেছেন, ফিরোজকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারি করাতে হবে। এ জন্য দরকার কয়েক লাখ টাকা।

ফিরোজ হাসান ঝালকাঠী এন,এস কামিল মাদ্রাসায় মালির কাজ করে তাঁর পরিবার চালাতেন। অসুস্থ থাকায় বেশ কিছু দিন ধরে কাজ করতে পারছেন না। ফলে তাঁর সংসার চলছে কোনোমতে। বসতভিটা ছাড়া তাঁর কোনো সম্পদও নেই। এ অবস্থায় নিজের চিকিৎসার খরচের জন্য সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন ফিরোজ হাসান তালুকদার।

তার পরিবার জানিয়েছে, ফিরোজ হাসান চিকিৎসায় ইতোমধ্যে অনেক টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে প্রায় ৭ লাখ টাকার প্রয়োজন। এদেশে বহু দানশীল ব্যক্তি ও পরিবার রয়েছে যাদের কাছে এ টাকার অঙ্কটি খুবই সামান্য। কিন্তু ফিরোজ হাসানের জন্য তা অনেক। চিকিৎসা ব্যয় ও দৈনন্দিন সংসারের খরচ চালাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

তারা আরোও জানান, তিনি সবার কাছে বেঁচে থাকার আকুতি নিয়ে মানবিক সাহায্য চাচ্ছেন। তাই সমাজের দানশীল ও মানবিক ব্যক্তিদের কাছে নিবেদন আমরা ফিরোজ হাসানের প্রতি সদয় হয়ে তার ব্যয়বহুল চিকিৎসা খরচে সহায়তার হাত বাড়িয়ে এই সংকট মোকাবেলায় পাশে দাঁড়াই। নিশ্চয়ই মানবতার জয় হবে। ফিরোজ হাসান উন্নত চিকিৎসা পেয়ে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে। সাহায্য পাঠানোর জন্য : বিকাশ ০১৭৩০৯৫৬৯৮০

ভোরের আকাশ/জাআ

নাজিরপুরহৃদরোগে আক্রান্ত

শেয়ার করুন: