শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে অবস্থিত বর্ণমালা স্কুলে মধুমাস উপলক্ষে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ জুন) সকালে স্কুল প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ উৎসবের আয়োজন করা হয়।

বর্ণমালা স্কুলের পরিচালক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ফল উৎসবে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

উৎসবে দেশীয় ও মৌসুমি ১২ ধরনের ফলের সমাহার ছিল। ফলগুলোর মধ্যে ছিল আম, কাঁঠাল, জাম, লিচু, জামরুল, ড্রাগন ফল, গোলাপজাম, পেয়ারা, আনারস, কলা, পিচ ফলসহ বিভিন্ন পুষ্টিকর ফল।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকা মাহিয়া রহমান মেঘনা শিক্ষার্থীদের মধুমাসের বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফলের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

আরও পড়ুন

নাসিরনগরে দিনব্যাপী স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প, উদ্ভাবনী ধারণা কর্মসূচী অনুষ্ঠিত

পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ফল পরিবেশন করা হয়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ফল গ্রহণ করে আনন্দ প্রকাশ করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিশুদের দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেই এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

ফল উৎসবজাহিদুল ইসলাম

শেয়ার করুন: