শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর রেলওয়েতে নবাগত ৫৩ জন উপ-সহকারী প্রকৌশলীদের বরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ রেলওয়েতে সদ্য যোগদান করা ৫৩ জন নবাগত উপ-সহকারী প্রকৌশলীকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি,সৈয়দপুর শাখা।

রোববার (১৬ আগস্ট) রাত আটটার দিকে সৈয়দপুরের মর্তুজা ইনস্টিটিউট হলরুমে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি)-এর সাদেক হাসান চৌধুরী।

রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি,সৈয়দপুর শাখার সভাপতি মোঃ রুহুল আমিন (রুবেল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত ৫৩ জন প্রকৌশলীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ রেলওয়ের চলমান কার্যক্রম,প্রকৌশলীদের দায়িত্ব ও কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।একই সঙ্গে রেলওয়ের উন্নয়ন,আধুনিকায়ন এবং যাত্রীসেবার মানোন্নয়ন ও আচার-আচরণ নিয়ে নবাগত উপ-সহকারী প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (আইইউডিবি) র উপদেষ্টা মো. মোনায়মুল হক, চাকুরী বিষয়ক সম্পাদক ও এ (এইএন) তহিদুল ইসলাম, শাহাজাহান মোল্লা ও আজিজুল ইসলামসহ আরও অনেকে।

আরও পড়ুন

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় চুরির হিরিক

বক্তারা নবাগত প্রকৌশলীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি,সৈয়দপুর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। নবাগত প্রকৌশলীদের বরণ ও রেলওয়ের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভোরের আকাশ/রই
 

মো. মোনায়মুল হক

শেয়ার করুন: