শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ভূমিকম্প আতঙ্কে আহত দুই শতাধিক শ্রমিক 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের ডেনিম্যাক ওয়াশিং লিমিটেড কারখানায় ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত শ্রমিকরা পদদলিত হয়ে আহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০.৩৯ মনিটে ভূমিকম্পের সময়নএ ঘটনা ঘটে। এসময় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে তীব্র ভিড়, ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে দুই থেকে তিন শতাধিক শ্রমিক আহত হয়।

স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এক আহত নারী শ্রমিক পন্না জানান, ভূমিকম্পের সময় কারখানার ফায়ারিং অ্যালার্ম বেজে ওঠে। আমরা দ্রুত বের হওয়ার চেষ্টা করি, কিন্তু মূল ফটক বন্ধ থাকার কারণে বের হওয়া সম্ভব হয়নি। গেট ভাঙার চেষ্টা করার সময় এবং তাড়াহুড়ো করতে করতে অনেক শ্রমিক আহত হয়।

অন্য একজন শ্রমিক আহাদ বলেন, আমার পাশে থাকা কয়েকজন সহকর্মী গুরুতরভাবে আহত হয়েছে। অনেকেই পায়ে পড়ে গেছে, কারখানার ভেতর পরিস্থিতি খুবই ভয়ংকর ছিল।

শ্রীপুরবউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা চলমান রয়েছে।

ভোরের আকাশ/মো.আ.


 

শ্রীপুরশ্রমিকগাজীপুরআহত

শেয়ার করুন: