জামালপুরে আওয়ামী লীগ নেতার জেল

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলমকে পুলিশ গ্রেপ্তার করে।
পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সদর উপজেলার জয়রামপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রফিকুল ইসলাম আলম শরিফপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান।
২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি বাড়িতে থেকেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
এসব মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/রই