শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ড্রেজারসহ আটক ৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজারসহ ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ আগস্ট ২০২৫ তারিখ বুধবার দুপুর ১২ হতে বিকাল ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ইমামপুর ষোলআনি সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজারসহ ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে উপকূলবাসীর বসত ভিটা এবং ফসলি জমে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জব্দকৃত ড্রেজার এবং আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

মুন্সিগঞ্জকোস্ট গার্ডবালু উত্তোলনআটক

শেয়ার করুন: