শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে নবীর হোসেন (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (১৪ জুন) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌরসভার সাগরপুর  দক্ষিণাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবীর হোসেন স্থানীয় ভ্যানচালক মোহাম্মদ আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সারাদিন কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন মোহাম্মদ আলী। পরে বাড়ি থেকে অল্প দূরে অবস্থিত একটি পুকুরে পালিত হাঁস আনতে যান তিনি। এ সময় পরিবারের অজান্তেই ছোট্ট নবীর বাবার পিছু নেয়। তবে বিষয়টি পরিবারের কেউ টের পাননি।

কিছুক্ষণ পর মোহাম্মদ আলী হাঁস নিয়ে বাড়ি ফিরে এসে দেখেন, ছেলে নবীরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নবীরের বড় ভাই নাইম ইসলাম বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায়।

উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ সজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

শিবালয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে| স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানান।

ভোরের আকাশ/ র.ই

 

পুকুরে ডুবে শিশুর মৃত্যুশহিদুল ইসলাম

শেয়ার করুন: