শিবালয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মাদক কারবারি ফয়েস আহমেদ এবং তার সহযোগী জিগির আলীকে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (১৪ জনু) রাতে শিবালয় উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
পুলিশ জানায়, মানিকগঞ্জের এসপি মোহাম্মদ সারওয়ার আলমের নির্দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ওসি (ডিবি) মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে ও এসআই অভিজিৎ চৌধুরী নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল সঙ্গীয় ফোর্স নিয়ে অংশগ্রহণ করেন।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়েজ আহমেদ সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে ৪৫০ ইয়াবা জব্দ করা হয়েছে।
এবিষয়ে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জনস্বার্থে সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, ধর্ষণ ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই